ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সাংবাদিক ও গবেষক আরিফ রিজভীর মাতৃবিয়োগ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক ও গবেষক আরিফ রিজভীর মাতৃবিয়োগ

১৩ ডিসেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক।। 
বাসস ফেনী জেলা সংবাদদাতা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীডটকম’র সম্পাদক আরিফুল আমিন রিজভীর মাতা আমিনা আক্তার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফেনীর মিজান রোডস্থ ফজল মাষ্টার লেনে ভূঞা মঞ্জিলে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের বারাহীপুর ভূঞা বাড়িতে নামায়ে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযায় ফেনীর জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে ফেনীর বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আরিফ রিজভীর বাবা লায়ন রুহুল আমিন ভূঞা শহীদ মেজর সালাহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তাঁর মৃতুতে দৈনিক ফেনীডট.কম পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। 

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক ও গবেষক আরিফ রিজভীর মাতৃবিয়োগ

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সাংবাদিক ও গবেষক আরিফ রিজভীর মাতৃবিয়োগ
0:00 0:00
1.0x