ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভিড়ে ঠাসা বঙ্গবন্ধু কর্ণার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভিড়ে ঠাসা বঙ্গবন্ধু কর্ণার

শনিবার (২৬ অক্টোবর) ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চলছে জমকালো আয়োজনের কর্ম ব্যস্ততা। এ আয়োজনে, বঙ্গবন্ধু কর্ণার দৃষ্টিনন্দন অংশ বিশেষ। পৌরসভা সংলগ্ন শহরের কলেজ রোডে এটি তৈরী করা হয়েছে। কর্ণারটি চালু হবার পর থেকেই দর্শনার্থীদের ভিড়ে উপছে পড়ছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ফিতা কেটে ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তারা কর্ণারটি ঘুরে দেখেন।

কর্ণারটি ঘুরে দেখা গেছে, শিশু কিশোর যুবক বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ ঘুরে দেখছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্মের উপর সাজানো বিভিন্ন আলোকচিত্র। হৃদয়ে বঙ্গবন্ধু, স্মৃতিতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জীবনী ইত্যদি শিরোনামে সাজানো হয়েছে গ্যালারিগুলো।

আলোকচিত্রগুলোতে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। বঙ্গবন্ধু কর্ণারে শোভা পাচ্ছে এক হাজারের অধিক বই। কর্ণারটি সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, বঙ্গবন্ধু কর্ণার নামে বই প্রদর্শনী কেন্দ্রটিতে থাকছে এক হাজারের অধিক বই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও ত্যাগের ইতিহাসকে এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র, বিভিন্ন ধরনের প্রচারপত্র, বঙ্গবন্ধু রচিত দুটি গ্রন্থ, প্রধানমন্ত্রী রচিত গ্রন্থসহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন লেখকের গবেষণা গ্রন্থ, কাব্য গ্রন্থ এখানে স্থান পেয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভিড়ে ঠাসা বঙ্গবন্ধু কর্ণার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ভিড়ে ঠাসা বঙ্গবন্ধু কর্ণার
0:00 0:00
1.0x