ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘ফেনী নদীর পানি চুক্তিতে দুই দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে’- শিরীন আখতার

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘ফেনী নদীর পানি চুক্তিতে দুই দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে’- শিরীন আখতার

১১ ডিসেম্বর ২০১৯ ।। ছাগলনাইয়া সংবাদদাতা ।।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ত্রিপুরার সাব্রুম শহরের মানুষের জন্য ফেনী নদী থেকে খাবার পানি উত্তোলনের সুযোগ দিয়ে বাংলাদেশ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ও বন্ধুত্ব প্রদর্শন করেছে। এ চুক্তির মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার ফেনী নদী সংলগ্ন শুভপুর এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় সংসদ সদস্য বলেন, ফেনী নদী থেকে ভারতের সাব্রুম শহরে খাবার পানি উত্তোলনের ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। ছোট্ট শহর সাব্রুমের মানুষের খাবার জন্য ফেনী নদী থেকে যে পরিমান পানি উত্তোলন করা হয় তাতে ফেনী নদীর পানি প্রবাহে সামান্যতম কোনো পরিবর্তন আসেনি।

বালু উত্তোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো জীবন বিপন্ন করে বালু উত্তোলন করা উচিত নয়। অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা। আর ইজারার মাধ্যমে যে বালু উত্তোলন হয় সেক্ষেত্রেও কোন ধরনের ক্ষতি হয় কিনা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকি করতে হবে।

তিনি বলেন, বালু উত্তোলনের বিষয়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলা প্রশাসককে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শুভপুর ব্রিজ পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, মুক্তিযুদ্ধের সময় শুভপুর ব্রিজে অনেক যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করা জরুরী। সেগুলোকে ঐতিহাসিকভাবেও প্রদর্শনের ব্যবস্থা করা দরকার। এসময় ফেনী নদীর ধারে শুভপুর ব্রীজ সংলগ্ন স্থানে পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক গড়ে তোলার আশ্বাস দেন শিরীন আখতার।

এছাড়া শুভপুর ব্রিজ নতুন করে করার ব্যাপারে তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্রিজটি নতুন করে করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হচ্ছে।

একই দিন ফেনী নদীর পানি প্রবাহ ও নদীর তীরস্থ মানুষের জীবনযাপন, কৃষি, পরিবেশের অবস্থা সরেজমিনে পরিদর্শনে করেন শিরীন আখতার। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা, কৃষক, শিক্ষক, এনজিওকর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে অবহিত হন।

এসময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদা আক্তার তানিয়া উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘ফেনী নদীর পানি চুক্তিতে দুই দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে’- শিরীন আখতার

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x