ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

১০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

ফেনীতে পানিতে ডুবে মো. মিহেল (৫) ও পিকআপের ধাক্কায় আহাদ হোসেন ফাহিম নামে ১৫ মাস বয়সী দুই শিশুর মৃত্য হয়েছে। মঙ্গলবার দাগনভূঞার আজিজ ফাজিলপুর গ্রামে ও ছাগলনাইয়ায় এ দুর্ঘটনাগুলো ঘটে। তাদের অকালমৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে দাগনভূঞা পৌর শহরের আজিজ ফাজিলপুর গ্রামের বশির উল্যা মাস্টার বাড়ীতে পুকুরের পানিতে ডুবে মো. মিহেল মারা যায়। সে ওই গ্রামের সৌদি প্রবাসী মো. ইমাম হোসেন সোহাগের ছেলে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার পানিতে ডুবে একজন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে একইদিন দুপুরে পশ্চিম ছাগলনাইয়া গ্রামের কালাগাজী মজুমদার বাড়ীতে পিকআপ গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহাদ হোসেন ফাহিম নামে ১৫ মাস শিশুর মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, শিশুটি ওই বাড়ির আব্দুল মমিনের বাসায় ভাড়া থাকত। ফাহিমের পিতা মহিউদ্দিন পেশায় গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি বাঁশপাড়ায়। শিশু ফাহিম দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল।

ছাগলনাইয়া থানা পুলিশের ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x