ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পকলায় চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পকলায় চিত্রাংকন প্রতিযোগিতা

১০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রতিযোগিতার ক বিভাগে কেজি শ্রেণি থেকে ৩য় শ্রেণি, খ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং গ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘বিজয় দিবস’।

তিনি আরও জানান, রং পেন্সিল, পোষ্টার রং, প্যাষ্টেল রং ও জল রংসহ যেকোন মাধ্যমে ছবি অংকন করা যাবে। ছবির পিছনে অবশ্যই শিশুশিল্পীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পুরস্কার প্রদান করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পকলায় চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x