ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লাইসেন্স না থাকায় ভূঞা ট্রাভেলস সীলগালা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লাইসেন্স না থাকায় ভূঞা ট্রাভেলস সীলগালা

২ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ফেনীতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভূঞা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুর সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব দাশ পুরকায়স্থ এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাংক রোডের বড় মসজিদের পাশে সাইকা হেলথ কেয়ারের ৪র্থ তলায় ভূঞা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এবং মানুষের সাথে প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সিটি সীলগালা করা হয়। একইসাথে লাইসেন্স না থাকায় ফেনী প্লাজার পাশে ছনুয়া ট্রাভেল কে ৩০ হাজার টাকা ও হাজী ট্রাভেলস এন্ড ট্যুরের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব দাশ পুরকায়স্থ।

অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লাইসেন্স না থাকায় ভূঞা ট্রাভেলস সীলগালা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x