ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মৃত্যুদন্ড হতে খালাস পেতে অধ্যক্ষ সিরাজসহ ৪জনের আপীল

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মৃত্যুদন্ড হতে খালাস পেতে অধ্যক্ষ সিরাজসহ ৪জনের আপীল

২ ডিসেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

আলোচিত ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ৪ আসামি মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন। অপর তিন আসামিরা হলেন- নুরুদ্দিন, জাবেদ হোসাইন ও উম্মে সুলতানা পপি।

সোমবার (২ ডিসেম্বর) ওই চার দন্ডিত আসামির পক্ষে আইনজীবী জামিউল হক ফয়সাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন।

আইনজীবী ফয়সাল জানান, এ চার আসামি তাদের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। আগামী রোববার হাইকোর্টের যে কোনো বেঞ্চে মামলাটি উপস্থাপন করা হবে।

গত ২৪ অক্টোবর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদন্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদন্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

গত ২৯ অক্টোবর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে। আগামী ৩১ জানুয়ারী মধ্যে এ মামলার পেপারবুক তৈরি হবে বলে সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মৃত্যুদন্ড হতে খালাস পেতে অধ্যক্ষ সিরাজসহ ৪জনের আপীল

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x