ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিশ্বব্যাপী উদযাপিত হবে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বব্যাপী উদযাপিত হবে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী

২৮ নভেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী বিশ্বব্যাপী ১৯৫টি দেশে উদযাপন হবে। গত সোমবার ইউনেস্কোর সদরদপ্তর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত পাস হয়।

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি আলতে সেনজাইজারের সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক মিজ অদ্রে আজুলে, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সঙ্গে ইউনেস্কো যুক্ত হওয়ায় মুজিববর্ষ উদযাপনকালে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের সঙ্গে আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে অবহিত করার সুযোগ সৃষ্টি হলো।

বুধবার গণভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্তুতি কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সঙ্গে মুজিববর্ষ একযোগে পালনের ঘোষনা দেন।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ২০৬তম ইউনেস্কো নির্বাহী বোর্ডসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বাংলাদেশের এই প্রস্তাবে ভারত, জাপান, কিউবা, নেপাল ও পোল্যান্ড লিখিত সমর্থন দেয়। ফলে ২০৬তম বোর্ড সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর গত ১৪ নভেম্বর ইউনেস্কো সাধারণ সভার চলতি অধিবেশনের প্রোগ্রাম এবং বাজেট সম্পর্কিত এপেক্স কমিশন কর্তৃক প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশসহ প্লেনারি সেশনে পাঠানো হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বব্যাপী উদযাপিত হবে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x