ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের দাবী

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের দাবী

২৭ নভেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের দাবীতে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের কাছে স্মারকলিপি প্রদান করেছে ব্যাটারিচালিত রিকশা ও মিশুক শ্রমজীবি সমিতি ফেনী জেলা। বুধবার (২৭ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে চালক ও শ্রমিকরা এ স্মারকলিপি প্রদান করে।

সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে অনুমতি প্রদান, আটককৃত রিকশার ব্যাটারি ও মটর ফেরত দেয়া, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা ও বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ করার দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে ফেনী শহরের স্টেশন রোড হতে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

ব্যাটারিচালিত রিকশা চালকরা জানান, বিকল্প ব্যবস্থা ছাড়া আমাদের উচ্ছেদ করলে আমাদের না খেয়ে থাকতে হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের দাবী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x