ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রামপুর বালিকা বিদ্যালয়ে মুন্নিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামপুর বালিকা বিদ্যালয়ে মুন্নিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২৭ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ফেনী শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫ম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৯ প্রতিযোগিতায় সিলভার পদকপ্রাপ্ত মুন্নি আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর ছিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহির উদ্দিন ও জাফর আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আবদুল জলিল, পরিচালনা পরিষদের সদস্য মাসুদ এলাহী ও আবদুর ওহাব।

প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, সংবর্ধনা অনুষ্ঠানে মুন্নি আক্তারকে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৮০জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রামপুর বালিকা বিদ্যালয়ে মুন্নিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x