ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

১৬ কোটি টাকার কোকেনসহ ফেনীর আনোয়ার আটক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৬ কোটি টাকার কোকেনসহ ফেনীর আনোয়ার আটক

২৬ নভেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক।।

১৬ কোটি টাকা মূল্যের ১ কেজি কোকেনসহ আনোয়ার হোসেন নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আটককৃত আনোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, এক কেজি কোকেনসহ আনোয়ার হোসেনসহ জব্দকৃত কোকেনের দাম প্রায় ১৬ কোটি টাকা। আটক আনোয়ার নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী পি-ব্লকে বসবাস করেন।

মাহমুদুল হাসান মামুন আরও জানান, আনোয়ার কোকেনগুলো বিক্রির জন্য বড়পোল এলাকায় এসেছিলেন। তিনি এসব কোকেন কীভাবে সংগ্রহ করেছেন বা কোত্থেকে এনেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১৬ কোটি টাকার কোকেনসহ ফেনীর আনোয়ার আটক

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
১৬ কোটি টাকার কোকেনসহ ফেনীর আনোয়ার আটক
0:00 0:00
1.0x