ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনা আক্রান্ত হয়ে আফ্রিকায় ফেনীর যুবকের মৃত্যু

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

করোনা আক্রান্ত হয়ে আফ্রিকায় ফেনীর যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফেনীর ইলিয়াছ ভুইয়া সায়েল (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফেনী পৌর শহরের স্টেডিয়াম রোড এলাকার ছালেহ আহম্মেদের ছেলে ও মোহনা টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের চাচা।

তোফায়েল আহমেদ নিলয় জানান, বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় কুইন্সটাউনের প্রিয়ন্তী হাসপাতাল মৃত্যুবরণ করেন। আজ তার জন্মদিন ছিল। এ দিনেই মারা গেছেন তিনি। তাদের গ্রামের বাড়ি সদরের ধর্মপুর ইউনিয়নের আরজু চেয়ারম্যান বাড়িতে। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন সায়েল। সেখানে কুইন্সটাউনের ইর্স্টান ক্যাপেতে ব্যবসা করতেন। দক্ষিন আফ্রিকা কুইন্স টাউনের বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন ইস্টান কেপ প্রভিন্স কমিনিউটির যুগ্ম আহবায়ক ছিলেন তিনি।

আগামীকাল শুক্রবার জুমার নামায শেষে তাকে কুইন্সটাউনের সরকারি গোরস্তানে দাফন করা হবে বলে জানান নিলয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনা আক্রান্ত হয়ে আফ্রিকায় ফেনীর যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x