ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, সম্পদ- জেলা প্রশাসক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, সম্পদ- জেলা প্রশাসক

২৫ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি।।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ। তিনি বলেন, তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে পবিরারের পাশাপাশি সমাজ ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শহরের মিজান রোডে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে বিশেষভাবে কাজ করছেন। সরকার এদের নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুতরাং তাদের নিয়ে হেলাফেলা করা যাবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক কাজী নুসরাত জেরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ’র ফেনী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট সমীর চন্দ্র কর, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শান্তি রঞ্জন চৌধুরী, ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি।

জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে এ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী। এতে ৫০ জন বিশেষ জন চাহিদা সম্পন্ন সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তার মধ্যে ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, সম্পদ- জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x