ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা

২৪ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি।।

ফেনী জেলা পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ সাইফুল আহাম্মদ ভূঞাসহ সভায় ফেনীর সকল থানার ওসি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

কল্যাণ সভায় ১৬ জন পুলিশ সদস্যদেরকে অবসরজনিত কারণে বিদায় সম্মাননা, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।

এর আগে জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ মাকসুদুর রহমান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভা
0:00 0:00
1.0x