ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সরকারের উন্নয়ন নিয়ে ফেনীতে চলছে রোড শো

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারের উন্নয়ন নিয়ে ফেনীতে চলছে রোড শো

সরকারের উন্নয়ন নিয়ে ফেনীতে চলছে রোড শো। আজ বুধবার, দু’দিন পেরোলেই ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বাংলাদেশ অভ্যুদয়ের পর এটি জেলা আওয়ামী লীগের ৭ম সম্মেলন। তাই জনপদে চলছে উৎসবের আমেজ।

সুসজ্জিত ৮টি গাড়ি নিয়ে চলছে রোড শো। শহর, মহাসড়কে ঘুরে বেড়াচ্ছে দিনরাত। সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে শহর হতে গ্রামে। রোড শোতে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সামগ্রিক চিত্র।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি বিপ্লব, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকালে অটিজম ডেভলাপমেন্ট, সবার জন্য শতভাগ শিক্ষা নিশ্চিতে সারাদেশে বিনামূল্যে বই বিতরণ, বয়স্ক ও বিধবাদের কল্যাণে ভাতা প্রদান কার্যক্রম, বিশ্বে মানবতার মহৎ দৃষ্টান্ত রোহিঙ্গা ইস্যু, দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট মহিপাল ফ্লাইওভার, জাতীয় সক্ষমতা ও স্বনির্ভরতার প্রতীক পদ্মা সেতু স্থান পেয়েছে ৮টি গাড়ির বর্ণিল সাজে।

শনিবার সাংবাদিকদের সাথে মত বিনিময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ২ লক্ষ লোকের সমাগমের আশাবাদ ব্যক্ত করেন। সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে ও সম্মেলনে ভিন্নমাত্রা যোগ করতে এ রোড শো’র আয়োজন বলে তিনি জানান।

সম্মেলন উপ কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আকরামজ্জমান জানান, জেলার ইতিহাসে এটিই হবে বৃহত্তম সম্মেলন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সরকারের উন্নয়ন নিয়ে ফেনীতে চলছে রোড শো

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x