ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লবণ নিয়ে গুজবঃ তিন ব্যবসায়ীর জরিমানা, আটক ১

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লবণ নিয়ে গুজবঃ তিন ব্যবসায়ীর জরিমানা, আটক ১

১৯ নভেম্বর, ২০১৯
।। নিজস্ব প্রতিবেদক।।
লবণ নিয়ে গুজব প্রতিহত করতে ফেনীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে তিন ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে লবণের ফেনী বড় বাজারে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গুজব ছড়ানোর দায়ে ইসলামপুর রোডের হক ট্রেডার্সের লবণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও মোল্লা এন্টারপ্রাইজের জালাল উদ্দিনের দুইজনের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় বিক্রেতাদের কোনরকম হুজুগে পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সতর্ক করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

অপর দিকে একইদিন সন্ধ্যায় বেশি দামে লবণ বিক্রি করার দায়ে সোনগাজীর বখতারমুন্সী বাজারে এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক অজিত দেব বেশি দামে লবণ বিক্রি করায় বাজারের ব্যবসায়ী নিতাই চন্দ্র সেনের ১০ হাজার টাকা জরিমানা করেন।

জেলার দাগনভূঞা উপজেলার বাজারে লবন নিয়ে গুজব ছড়ানোর সময় হাতনাতে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লবণ নিয়ে গুজবঃ তিন ব্যবসায়ীর জরিমানা, আটক ১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x