ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফ্রি গ্যাস নিতে বিকিনি পরা পুরুষদের লাইন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্রি গ্যাস নিতে বিকিনি পরা পুরুষদের লাইন

১৭ নভেম্বর

।।অনলাইন ডেস্ক।।

‘যাঁরাই বিকিনি পরে আসবেন তাঁদের জন্য গ্যাস ফ্রি’ রাশিয়ার সামারার ‘দ্য অলভি’ গ্যাস স্টেশন সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয়। কর্তৃপক্ষ মনে করেছিলেন, একটা চমকও হবে, সেই সঙ্গে বাড়তি প্রচারের আলোও পাওয়া যাবে। প্রচুর মহিলা বিকিনি পরে আসবেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া জাগবে। কিন্তু নিজেদের বিজ্ঞাপনের ফাঁদে নিজেরাই ফেঁসে গেছেন শেষমেষ।

বিজ্ঞাপনের শর্ত ছিল, ‘যাঁরাই বিকিনি পরে আসবেন তাঁদের জন্য গ্যাস ফ্রি’। বিজ্ঞাপনে কোথাও বলা ছিল না, এটি মহিলাদের জন্য না সবার জন্য।

সেই সুযোগের পূর্ণ সদব্যবহার করেন রাশিয়ান পুরুষরা। বহু পুরুষ বিকিনি পরে জ্বালানি ভরার লাইনে গাড়ি দাঁড় করিয়ে দেন। কেউ কেউ তো আবার বাড়তি ফ্লেভার যোগ করার জন্য সুন্দর বিকিনির সঙ্গে হাই হিল পরেও চলে আসেন। ফলে সব মিলিয়ে গ্যাস নেওয়া ও ছবি তোলার লম্বা লাইন পড়ে যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্টেশনের কর্মীদের।

পরিস্থিতি যখন এমন, তখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। বহু মানুষ এই ‘বিকিনি বয়’-দের ছবি তুলতে থাকেন। দ্রুত সেই সব ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

গ্যাস স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা পুরুষদের এভাবে বিকিনি পরে গ্যাস নিয়ে আসায় প্রথমে কিছুটা হকচকিয়ে যান। কিন্তু দিনের শেষে তাঁদের উদ্দেশ্য সফল। তারা চেয়েছিলেন একটা ভাল প্রচার। সেটা হয়েছে।

আর নেটিজেনরা মনে করছেন, শুধু মহিলারা বিকিনি পরে ফ্রিতে গ্যাস নিতে এলে যতটা না প্রচার পেত, রাশিয়ার এই পুরুষদের জন্য তা আরও বেশি প্রচারের আলো টেনেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফ্রি গ্যাস নিতে বিকিনি পরা পুরুষদের লাইন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x