ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ

১৬ নভেম্বর,২০১৯
।। ছাগলনাইয়া সংবাদদাতা।।

ছাগলনাইয়ায় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে জমাদ্দার বাজারের কমিউনিটি সেন্টারে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ মজুমদার।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক আলাল উদ্দিন আলাল, অধ্যাপক আবদুল খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী, এয়াকুব নবী, আলা উদ্দিন গঠন। 

ফেনী জেলা আহ্বায়ক কমিটির সদস্য পার্থ পাল চৌধূরী, বেলায়েত হোসেন বাচ্চু, রিয়াজুল হক তুহিন, কফিল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক মাহবুবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী জানান বক্তারা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ
0:00 0:00
1.0x