ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বপ্নময় বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় কিংবদন্তীরা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বপ্নময় বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় কিংবদন্তীরা

১৬ নভেম্বর, ২০১৯

।।নিউজ ডেস্ক।।
হাঁটি-হাঁটি এক দু পা করে তিন বছর পার করল বাংলাদেশের ২০০০ সালের এসএসসি এবং ২০০২ সালের এইচএসসি ছাত্র-ছাত্রীদের অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’। স্বপ্নময় বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সামাজিক দায়বদ্ধতা থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াতে, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইনের মধ্য দিয়ে তৃতীয় বর্ষ পালন করেছে সামাজিক সংগঠনটি।

‘আমরাই কিংবদন্তী এসো হাত ধরি, দুষণমক্ত, পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানে শুক্রবার (১৫ নভেম্বর) সারাদেশের ন্যায় ফেনীতেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামে গ্রুপের সদস্য ও ফেনী জেলা এসএসসি ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচীতে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে ঝাড়– হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

এছাড়া বিদ্যালয়ে গ্রুপের পক্ষ থেকে ডাস্টবিন ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
দেশের ৪০ টি স্থানে ও ১০টি দেশে একযোগে পরিচ্ছন্নতাও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানান গ্রুপের এডমিন ও প্রতিষ্ঠাতা নাজমুল হোসেন।

২০১৭ সালের ১৫ নভেম্বর এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটিতে এসএসসি ২০০০ ব্যাচের ২৬ হাজার ৯৪জন প্রাক্তন ছাত্র-ছাত্রীসদস্য হিসেবে সারাদেশে কাজ করছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে পারিপার্শ্বিক উন্নয়নে ‘আমরাই কিংবদন্তী’ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বপ্নময় বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় কিংবদন্তীরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x