ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

গোবরে গোবর্ধনদের গড়াগড়ি

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবরে গোবর্ধনদের গড়াগড়ি

১১ নভেম্বর,২০১৯

।। অনলাইন ডেস্ক।।

স্পেনের টমেটো ছোড়াছুড়ির জনপ্রিয় উৎসব ‘লা টমেটিনা’র মতোই ভারতের তামিলনাড়ুতে গোবর ছোড়াছুড়ির উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর দিওয়ালির পরই রাজ্যটির গোমাতাপুরমের বীরেশ্বরা মন্দিরের কাছে এমন উৎসব অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে ‘গোরাইহাব্বা’ নামে পরিচিত এই উৎসবের একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, এখানে সমবেত তরুণরা গরুর কাঁচা গোবর একে অন্যের ওপর ছুড়ছেন।

তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অন্যের দিকে গোবর ছুড়ে ‘গোরাইহাব্বা’ উৎসবে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এলাকার জনসাধারণের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

উৎসবে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা প্রভু বলেন, ‘গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনো অসুবিধা হয় না।’

স্পেনে টমেটোর মৌসুমের শেষ দিকে অনুষ্ঠিত হয় ‘লা টমেটিনা’। উৎসবটি বিশ্বজুড়েই জনপ্রিয় হয়েছে। যে কারণে ‘লা টমেটিনা’য় অংশ নিতে সে সময় স্পেন ভ্রমণে যান প্রচুর বিদেশি পর্যটক। নেট দুনিয়ার ‘গোরাইহাব্বা’র ভিডিও ভাইরাল হওয়ার পর অনেককেই একে ব্যঙ্গ করে ‘লা গোবরিনা’ বলছেন!

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গোবরে গোবর্ধনদের গড়াগড়ি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
গোবরে গোবর্ধনদের গড়াগড়ি
0:00 0:00
1.0x