ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত

৮ নভেম্বর,২০১৯

।। ফেনী ডেস্ক ।।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আগামী ১১ নভেম্বর সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেএসসি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবারের পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। আগামী ১২ ও ১৪ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০১৯

featured Image

৮ নভেম্বর,২০১৯

।। ফেনী ডেস্ক ।।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আগামী ১১ নভেম্বর সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেএসসি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবারের পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। আগামী ১২ ও ১৪ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x