ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনজুর আলম শাহীন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনজুর আলম শাহীন

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস। সাধারণ সম্পাদক পদে নেতাকর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন ফেনীর কৃতি সন্তান মনজুর আলম শাহীন। তিনি যুবলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন পরে কাউন্সিলের তারিখ ঘোষণায় প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে। নতুন কমিটিতে কারা স্থান পাবেন সেজন্য চলছে জল্পনা-কল্পনা। কমিটিতে স্থান পেতে বিভিন্ন পর্যায়ে চলছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। যুবলীগের সাবেক নেতাদের চাওয়া- যুববান্ধব ও সৎ নেতৃত্ব। আর বর্তমানরা চান, ছাত্র ও যুবরাজনীতির অভিজ্ঞতাসমৃদ্ধ কর্মীবান্ধব, গতিশীল ও সহজপ্রাপ্য কাউকে।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকেই শাহীন আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন ওতপ্রোতভাবে। তার রাজনৈতিক জীবন ও কর্ম বর্ণময়। ১৯৮০-৮১ সালে তিনি ফেনী পাইলট হাই স্কুল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৮২-৮৩ সালে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মেধাবী এই ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত। এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী যুবলীগের নানক-আজম কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি যুবলীগের ঢাকা বিভাগের সমন্বয়ক হিসেবে সাফল্যের সাথে কাজ করেন।

ফেনীর এ কৃতি সন্তান কৈশোর হতেই বিপ্লবী ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পাইলট হাই স্কুল মাঠে এরশাদ সরকারের সামরিক বাহিনী কর্তৃক ব্যাপক নির্যাতিত ও গ্রেফতার হন। একই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত-শিবির ও এরশাদ বিরোধী আন্দোলনে বহুবার হামলা-মামলার শিকার হন।

তার বড়ভাই মোঃ শাহ আলম ফেনীর একজন কৃতি সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

মনজুর আলম শাহীনের স্ত্রী শামীমা আক্তার ফেন্সী চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি স্বনামধন্য একটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা পদে কর্মরত। তার দুই কন্যার মধ্যে বড়জন বর্তমানে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনজুর আলম শাহীন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x