ফেনীর ফুলগাজীতে অবস্থিত ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল

সোমবার (২৩ মার্চ) বিদ্যালয় মাঠে ‘এসো মিলি প্রিয় প্রাঙ্গণে প্রানের টানে’ স্লোগানে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী ও সদস্য সচিব কাজী নজরুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক শিক্ষক মো. নুরুল আমিন, নুরুল ইসলাম, অনিল চন্দ্র পাল, জওহর লাল নাথসহ বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ এবং ৯৬ ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ফজলুল হক নয়ন, মো. ইয়াসিন, মিজানুর রহমান, রঞ্জিত কর্মকার ও মো. আলাউদ্দিন।

দীর্ঘদিন পর সহপাঠীরা আবারও একত্রিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। তারা বিদ্যালয়ের পুরোনো দিনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে শিশুদের জন্য খেলাধুলা, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন ছিল। এ উপলক্ষ্যে ‘প্রিয় প্রাঙ্গণ’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়, যেখানে বিদ্যালয়ের ইতিহাস, সহপাঠীদের পরিচিতি ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।