পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা নিয়ে সারা দেশে কৌতুহল বাড়ছে। এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে আগামীকাল ১৯ মার্চ বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলায় ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন ফেনী। জেলার প্রধান ঈদ জামাত মিজান ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভা কর্তৃক মিজান ময়দান ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো: নাজমুস সাকিব।
তিনি জানান, অন্যান্য জামাতের মধ্যে ফেনী বড় মসজিদে সকাল সোয়া ৭টায়, জহিরিয়া মসজিদে সাড়ে ৭টায়, পুলিশ লাইন্স মসজিদে পৌনে ৯ টায়, সার্কিট হাউজ মসজিদে ৮টায়, জিএ একাডেমি ঈদগাহে ৮ টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে সাড়ে ৮টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে পৌনে ৮ টায়, শান্তি কোম্পানি মসজিদে পৌনে ৮ টায়, ফেনী রেল স্টেশন মসজিদে সোয়া ৮টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৮টা, উত্তর চাড়িপুর মুক্তারবাড়ি জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৮টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায়, লমী হাজারী জামে মসজিদে ৮ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৭ টা ৩০ মিনিটে, জেলা কারাগারে ৮ টা ৩০ মিনিটে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৮ টা ৩০ মিনিটে, দক্ষিণ চাড়িপুর ঈদগাহে ৮ টা ৩০ মিনিট, ফলেশ্বর ঈদগাহ ময়দানে ৮টা ৩০ মিনিটে ও হাজী ফজলে আলী জামে মসজিদ ঈদগাহে সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক জানান, ইতোমধ্যে ঈদ জামাত নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মসজিদে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফেনী পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ জানান, ইতোমধ্যে মিজান ময়দান ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতিবছর যে সুসজ্জিত তাঁবু ও অন্যান্য সুযোগ সুবিধা থাকে সেগুলো মুসল্লীদের সুবিধার্থে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হয়েছে। ঈদ জামাতের আগে সর্বাত্মক প্রস্তুতি থাকবে যেন সবকিছু সুন্দর হয়।
