পরশুরামের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইয়ামিন মজুমদার শাওনকে সভাপতি ও শরিফ মজুমদার মাসুমকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৮ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১২ জুন) বিকালে সংগঠনের কার্যালয়ে বিদায়ী ও নবাগত কমিটিকে সম্মাননা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, বিদায়ী কমিটির সভাপতি রাকিব চৌধুরী, সহ-সভাপতি মো. হানিফ (সজিব), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রিমন প্রমুখ।

‎নতুন কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি আব্দুল কুদ্দুস রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া নাফিজ রিয়াজ, অর্থ সম্পাদক রবিউল করিম সাব্বির, দপ্তর সম্পাদক তানজির হোসেন রাফি, মহিলা বিষয়ক সম্পাদক কারিয়া সুলতানা ফেন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন নয়ন, রসহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ আকাশ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জিহাত চৌধুরী, কার্যকরী সদস্য পদে রকিবুল ইসলাম রুবেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ রিফাত, জান্নাতুল ফেরদাউস ও কানিজ ফাতেমা।

নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও সাবেক সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক এই সংগঠনটি পরশুরাম উপজেলায় রক্তদানসহ বিভিন্ন দুর্যোগে মানুষের জন্য কাজ করছে।