পরশুরামের ডাকবাংলা মোড়ে পুলিশের অভিযানে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মে) রাতে পরশুরাম মডেল থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের মো. আলমগীরের ছেলে পারভেজ (২১), পৌরসভার বেড়াবাড়িয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে নজরুল আবছার প্রকাশ রনি (২০), মির্জানগর ইউনিয়নের কাশীনগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫), চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকার গ্রামের আবুল বাশরের ছেলে মো. মানিক (২৫) ও মির্জানগর ইউনিয়নের মধ্যম রাঙ্গামাটিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে আবু বকর সিদ্দিক (১৮)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা চৌমুড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তারা মাদক সেবন করছিল বলে জানায় পুলিশ ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ‘পরশুরামে অপরাধের আখড়া ডাকবাংলা মোড়’ শিরোনামে দৈনিক ফেনীতে একটি সংবাদ প্রকাশিত হলে পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। ওই সংবাদ প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ডাকবাংলা মোড়সহ যেসব স্থানে অপরাধ সংগঠিত হয় সেখানে পুলিশের টহল টিম নিয়মিত কাজ করবে। পরশুরাম বাজারে অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাব্য স্থানগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।