ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলায় ঈদের জামায়াতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে শহরের মিজান ময়দানে সকাল ৮টায়। ইতোমধ্যে পৌরসভা কর্তৃপক্ষ মিজান ময়দানকে ঈদের জামায়াতের জন্য প্রস্তুত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

গত বুধবার (১৮ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: নাজমুস সাকিব।

তিনি জানান, অন্যান্য জামায়াতের মধ্যে ফেনী বড় মসজিদে ৭ টা ১৫ মিনিটে, জহিরিয়া মসজিদে ৭ টা ৩০ মিনিটে, পুলিশ লাইন্স মসজিদে ৮ টা ৪৫ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৮টায়, জিএ একাডেমি ঈদগাহে ৮ টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে,পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭টা ৪৫ মিনিট, শান্তি কোম্পানি মসজিদে ৭ টা ৪৫ মিনিট, ফেনী রেল স্টেশন মসজিদে ৮ টা ১৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৮টা, উত্তর চাড়িপুর মুক্তারবাড়ি জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৮টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায়, লমী হাজারী জামে মসজিদে ৮ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৭ টা ৩০ মিনিটে, জেলা কারাগারে ৮ টা ৩০ মিনিটে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৮ টা ৩০ মিনিটে, দক্ষিন চাড়িপুর ঈদগাহে ৮ টা ৩০ মিনিট, ফলেশ্বর ঈদগাহ ময়দানে ৮টা ৩০ মিনিটে ও হাজী ফজলে আলী জামে মসজিদ ঈদগাই। সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক নাজমুস সাকিব বলেন, পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট মসজিদগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

ফেনী পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ বলেন, ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে মিজান ময়দানকে ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সুসজ্জিত তাঁবু, নামাজের জন্য উপযোগী পরিবেশ এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা হবে। ঈদের জামাতের আগে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, যাতে মুসল্লিরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করতে পারেন।