ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেনী লায়ন্স ফ্যামিলী কার্যালয়ে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় 

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ বাংলাদেশের কনভেনশন এন্ড রিজিয়ন চেয়ারপার্সন, ফেনী লায়ন্স ফ্যামিলি এবং ফেনী মুহুরী লিও ক্লাবের এডভাইজর লায়ন এম. মহিউদ্দিন মাহি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র, লায়ন্স জেলা ৩১৫ বি২ বাংলাদেশের ভিশন এন্ড রিজিয়ন চেয়ারপার্সন, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার এডভাইজার লায়ন ওমর ফারুক ভুইঁয়া বেলাল। লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ আবু তাহের ভূঁইয়া, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও পাস্ট লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারী লিও তাসিন সোবহান, লিও জেলা ৩১৫ বি২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট ট্রেজারার, ফেনী মুহুরী লিও ক্লাবের ডিরেক্টর ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও আজহারুল ইসলাম, ফেনী মুহুরী লিও ক্লাবের ডিরেক্টর ও পাস্ট প্রেসিডেন্ট লিও ডা. ফারহান ফুয়াদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী মুহুরী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও মোহাম্মদ এনামুল হক, ভাইস প্রেসিডেন্ট লিও নাদিয়া আক্তার, ট্রেজারার লিও সালমান হোসেনসহ ক্লাবের লিও নেতৃবৃন্দ।