জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং তরুণদের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইকোরেইন এর উদ্যোগে “ক্লাইমেট বিষয়ক বহু-অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) ফেনীর আরামাবাগে অবস্থিত এম্বিয়ান্স রেষ্টুরেন্ট ও কনভেনশন হল। দ্যা আর্থ এর সহযোগিতায় এবং ব্রিটিশ হাইকমিশন এর উদ্যোগে আয়োজিত এই সভাটি বিভিন্ন অংশীজনকে একত্রিত করে জলবায়ু ও পরিবেশ বিষয়ক সমন্বিত আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে।
ইকোরেইনের ফাউন্ডার মেহেরাজুল হক ফেসিলিটেটর হিসেবে সম্পূর্ণ সভাটি পরিচালনা করেন । সভায় সরকারি কর্মকর্তা, একাডেমিক প্রতিনিধি, সিভিল সোসাইটি প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, কৃষকসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রভাব, পরিবেশগত ঝুঁকি, কৃষি ও জীবিকার ওপর এর প্রভাব এবং টেকসই সমাধান নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমান শর্মা এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান।
একাডেমিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো: মোশাররফ হোসেন এবং দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী। গণমাধ্যম ও মিডিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নির্ভীকের নির্বাহী সম্পাদক নাসিম আনোয়ার জাকি এবং আগামীর সময়ের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান দারা। সিভিল সোসাইটি ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মো: ফয়সাল ভূঁইয়া, ঈমন উল হক, মো: মহিম উদ্দিন পৃথিবী এবং মুরাদ হাসনাত রাফি, সাইদুল ইসলাম রাজনৈতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আমিরে জামায়াত মুফতি আবদুল হান্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাধারণ সম্পাদক একরামুল হক ভুঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে কৃষকরাও অংশগ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিখাতে সৃষ্ট চ্যালেঞ্জ, ফসল উৎপাদন, পানি সংকট ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এছাড়াও ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংগঠনগুলোর লিডাররা, উপস্থিত ছিলেন নারী প্রতিনিধি। আলোচনায় তরুণ নেতৃত্ব, অংশীজনদের সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই রাউন্ডটেবিলে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
