২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফেনী শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসা সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ ও হাবিবুর রহমান আরমান।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজহারুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম ও শাখা সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামকে মনোনীত করেন।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।
