এবারের বিশ্বকাপে গোলের পর গোল হচ্ছে। ৪৫ ম্যাচেই গোল হয়ে গেল ১৩৭টি, বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বে যা রেকর্ড গোল।

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের দ্বিতীয় গ্রুপ ম্যাচে এই রেকর্ড হলো। ৩৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি আসরের ১৩৭তম গোলটি করেন। তাতে ২০১৪ সালে গ্রুপ পর্বে ১৩৬ গোলের রেকর্ড ভেঙে গেল।

প্রথমবার বিশ্বকাপে খেলছে ৪৮ দল। টুর্নামেন্ট ইতিহাসে যা সর্বোচ্চ। কিন্তু ২০১৪ বিশ্বকাপের চেয়ে তিনটি কম ম্যাচেই গ্রুপ পর্বে গোলের রেকর্ড ভেঙে গেল।

এবারের আসরে ১৯৫৮ বিশ্বকাপের পর সবচেয়ে দ্রুততম সময়ে একশ গোলের রেকর্ড হয়েছে। ৩৩ ম্যাচেই ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছে এই আসর।