সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীতে এসেছেন। কাল শনিবার (২ মে) দিনব্যাপী সরকারি সফরে ভাষা শহিদ সালাম স্টেডিয়ামে নতুন কুৃঁড়ি স্পোর্টস’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর আগে আজ শুক্রবার (১ মে) সন্ধ্যায় ফেনী এসে পৌঁছান পরিবেশমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় ঢাকার গুলশান এভিনিউস্থ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হন তিনি। রাতে দাগনভূঞা উপজেলার দুলামিয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
শনিবার (২ মে) বিকেল ৩ টায় ভাষা শহিদ সালাম স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশমন্ত্রী। অনুষ্ঠান শেষে রাত ৮টায় সড়ক পথে রাজধানীর গুলশান এভিনিউস্থ বাসভবনের উদ্দেশে রওনা হবেন।
মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সরকারি সফর।
