বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশের গৃহস্থালি পর্যায়ে স্মার্টফোন ব্যবহারে শীর্ষে রয়েছে ফেনী, আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে পঞ্চগড়।
স্মার্টফোন ব্যবহারে শীর্ষ ১০ জেলার তালিকায় রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর।
অন্যদিকে, তলানির ১০ জেলার মধ্যে রয়েছে কুড়িগ্রাম, ঝালকাঠি, শেরপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধা।
আজ ঢাকায় আয়োজিত “আইসিটি অ্যাকসেস অ্যান্ড ইউজ বাই হাউসহোল্ডস অ্যান্ড ইনডিভিজুয়ালস সার্ভে ২০২৪–২৫”-এর ফলাফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
এই জরিপের মাধ্যমে প্রথমবারের মতো জেলা ভিত্তিক আইসিটি তথ্য প্রকাশ করেছে বিবিএস, যা দেশের বিভিন্ন জেলায় স্মার্টফোন ও মোবাইল ফোন ব্যবহারের বিস্তারিত চিত্র তুলে ধরেছে।
