ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের পক্ষ থেকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের শিলুয়া এলাকার বাসিন্দা নয়নকে একটি ভ্যান উপহার দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি এবং সদস্য আসাদুজ্জামান দারা উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের উদ্যোগে শনিবার ও রোববার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও খাবার বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আবুল মামা কমপ্লেক্স এতিমখানা, দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা এবং ফুলগাজীর কামাল্লা দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা।

একই সঙ্গে পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায় তামিরুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় অনুদান প্রদান এবং দারুচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক ক্রয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে চৌধুরী বাজার শিলুয়া এলাকায় দশম শ্রেণির এক নারী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি শিলুয়া চৌধুরী বাজারের দুইটি প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এসব কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।