ফেনী    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

আর্কাইভ দেখুন

মাগরিবের পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় কঠোরতা

মাগরিবের পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় কঠোরতা

ফেনীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য বলেছেন প্রশাসন।শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মনিরা হক দৈনিক ফেনীকে এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে। জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে-বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা। শুক্রবার (১৭ জুলাই) থেকে পরামর্শমূলক প্রচারণা হিসেবে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।

মাগরিবের পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় কঠোরতা

মাগরিবের পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় কঠোরতা

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফেনী রেড ক্রিসেন্টের নিজস্ব ভবনের সুখবর শিগগিরই: এম এ খালেক

ফেনী রেড ক্রিসেন্টের নিজস্ব ভবনের সুখবর শিগগিরই: এম এ খালেক

আন্তর্জাতিক আইন মুট কোর্টে জাপান যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক আইন মুট কোর্টে জাপান যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

চট্টগ্রামের ৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

চট্টগ্রামের ৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

শ্রদ্ধা ও সম্মাননায় ফেনীতে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

শ্রদ্ধা ও সম্মাননায় ফেনীতে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর

সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা

সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা

ফুলগাজী সরকারি চেক জালিয়াতি কাণ্ড সেই তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

ফুলগাজী সরকারি চেক জালিয়াতি কাণ্ড সেই তিন কর্মচারী সাময়িক বরখাস্ত