প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২০
সচেতনতা বাড়লে রক্তদানের প্রবণতা বাড়বে
||
১১ জানুয়ারি ২০২০ ।। শহর প্রতিনিধি ।।
সচেতনতা বাড়িয়ে রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করতে ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে চলছে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী। আজ শনিবার (১১ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক অপুর্ব আশ্চার্যসহ অন্যান্য সদস্যরা অংশ নিচ্ছে।
সংগঠনের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন এ কর্মসূচির উদ্দেশ্য সর্ম্পকে জানাতে গিয়ে বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার মাঝে রক্তদানের প্রবণতা ছড়িয়ে দেওয়া। মানব সেবার ব্রত নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এর প্রভাষক আহম্মদ আলী বিভোরসহ শিক্ষকদের সহযোগিতায় ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের এই ব্লাড ডোনার্স ক্লাব গঠন করা হয়েছে।
তিনি বলেন, কারো রক্তের প্রয়োজন হলে আমরা সবার আগে তা পৌঁছে দেব। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে কলেজের যেসব শিক্ষার্থী রক্তের গ্রুপ জানেনা, তারা জানতে পারবে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী হবে। কর্মসূচী সকাল ৯ টা থেকে শুরু হয়ে কলেজ ছুটি হওয়া পর্যন্ত চলবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী