প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মহীয়সী নারী খালেদা ফয়জুন নাহার আর নেই
নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষানুরাগী ও একজন সফল মা খালেদা ফয়জুন নাহার (৭৯) আর নেই। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ১০টায় মরহুমার শ্বশুরবাড়ি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গড়ামারা মিয়া বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করার কথা রয়েছে। রাত ৯টার দিকে ফেনী পৌরসভার পশ্চিম উকিলপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।খালেদা ফয়জুন নাহার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসংগ্রামী এবং ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত কামাল হাসান চৌধুরীর স্ত্রী। তিনি ফেনী পৌরসভার পশ্চিম উকিলপাড়ায় আমৃত্যু বসবাস করতেন।মৃত্যুকালে তিনি চার ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ব্যাংকার ইফতেখার উল হাসান চৌধুরী ওমানে উচ্চপদস্থ কর্মকর্তা। দ্বিতীয় ছেলে মোহাম্মদ সাজজাদ উল হাসান সরকারের যুগ্ম সচিব। তৃতীয় ছেলে কাউছার উল হাসান চৌধুরী একজন ব্যবসায়ী। ছোট ছেলে চৌধুরী মুহিব উল হাসান মিশু একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তার দেবর বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মনোয়ার হোসেন চৌধুরী।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী