প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ছাগলনাইয়ায় মা-মেয়েদের গলায় ধামা ঠেকিয়ে লুট
||
ছাগলনাইয়ায় এবার গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তার দুই শিশুকন্যাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মুঠোফোন লুটের ঘটনা ঘটেছে। একই রাতে উপজেলার অন্য এলাকায় দুটি দোকানের তালা কেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বাসায় লুটের ঘটনায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন-শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে মো. শাহীন (২৩), একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে আকিকুল ইসলাম আতিক (২৭) এবং ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে বশির আহমেদ সাকিব (২৬)।এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর ছাগলনাইয়া পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ব্যবসায়ী শহিদুল ইসলাম মজুমদার শাহীনের ভবনের নিচতলায় এ লুটের ঘটনা ঘটে।ভুক্তভোগী আয়েশা আক্তার জানান, মুখোশধারী তিন ব্যক্তি তার বাসার বারান্দার দরজা খুলে শয়নকক্ষে প্রবেশ করে। এ সময় একজন তার মুখ চেপে ধরে এবং অন্য দুজন তার দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস লামিয়া (১২) ও সিদরাতুল মুনতাহাকে (৮) মারধর করে।আয়েশা আক্তার জানান, তার ও মেয়েদের গলা, কান ও নাকে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। চিৎকার করতে চাইলে তাকে কিল-ঘুষি মারা হয়। পরে তার গলায় ধারালো ধামা ঠেকিয়ে দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায় তারা।এদিকে একই রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরী পুকুর এলাকায় ফারুকের মুদি দোকান ও দাউদের টেলিকম দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানিরা জানান, দুই দোকানের তালা কেটে মুদি দোকান থেকে ৬০ হাজার টাকা এবং টেলিকম দোকান থেকে ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।এদিকে একই রাতে বাসায় ঢুকে মা ও দুই শিশুকন্যাকে জিম্মি করে লুট এবং দুটি দোকানে চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, মা ও দুই শিশুকন্যাকে জিম্মি করে লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুটি দোকানে চুরির ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।যেভাবে পুলিশের জালে ৩ চোরছাগলনাইয়ায় গভীর রাতে মা ও দুই শিশুকন্যাকে জিম্মি করে লুটের ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন দিনের বেলায় ওই বাসার আশপাশে তিন অপরিচিত ব্যক্তির চলাফেরার তথ্য পাওয়া যায়। পরে ফুটেজের সূত্র ধরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, মা ও দুই শিশুকন্যাকে জিম্মি করে মালামাল লুটের ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে ঘটনার দিন দিনের বেলায় ওই বাসার আশপাশে তিন অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সূত্র ধরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়।ওসি আরও বলেন, আটকের পর ভুক্তভোগী নারী ও তার দুই শিশুকন্যাকে থানায় আনা হলে তারা ওই তিনজনকে লুটের ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করেন। মামলা দায়েরের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী