প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
বিসিবির ডি-থ্রি টুর্নামেন্ট পাঁচ লাখ পয়েন্টে একমিতে ফেনীর আল আমিন রনি
ক্রীড়া প্রতিবেদক ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডমেস্টিক-থ্রি অর্থাৎ ডি-থ্রি টুর্নামেন্টের নিলামে পাঁচ লাখ পয়েন্টে একমিতে জায়গা করে নিয়েছেন ফেনীর ক্রিকেটার আল আমিন রনি। তিনি ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রিকেটার। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৫ লাখ পয়েন্টে ডাক পান এ ক্রিকেটার।আল আমিন রনির এ অর্জনে ফেনীর ক্রিকেটাঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্য স্থানীয় পর্যায়ের অন্য ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা হাসান বলেন, ফেনীর ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আল আমিন রনির এ অর্জনের পেছনে রয়েছে তার পরিশ্রম ও ধারাবাহিক প্রচেষ্টা।।তার এ অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে তিনি ফেনীর ক্রিকেটকে জাতীয় পর্যায়ে তুলে ধরবে আমরা এমনটাই প্রত্যাশা করি।আল আমিন রনির দল একমিতে আরও রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত (আইকন), আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান ও অনিক সরকার।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী