প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
আজ ফেনীর ছয় উপজেলায় যোগ দিচ্ছেন ৮২ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮২ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে যোগদানের নিয়োগপত্র গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন তারা। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের বিভিন্ন উপজেলায় পদায়ন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ৯২টি শূন্য পদের মধ্যে ৯০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮২ জন যোগদান করছেন। বাকি ৮ জন নিয়োগ পেয়েও যোগদান করেননি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ফেনী সদরে ১৫ জন, দাগনভূঞা ১৮ জন, সোনাগাজীতে ২৩ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, ফুলগাজীতে ৯ জন এবং পরশুরামে ৩ জন শিক্ষক যোগ দেবেন।এ ব্যাপারে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৯ জন উত্তীর্ণ হন। পরে মৌখিক পরীক্ষা শেষে তাদের মধ্য থেকে ৯৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ৯০ জন কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য জমা দিয়েছেন।এ প্রসঙ্গে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন দৈনিক ফেনীকে জানান, লটারীর মাধ্যমে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পদায়ন করা হয়েছে। আজ সোমবার উপজেলা শিক্ষা অফিস থেকে নিয়োগপত্র গ্রহণ করবেন তারা।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষকের মধ্যে ৮২ জন গত ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দিয়েছেন। ওইদিন থেকে তাদের বেতনÑভাতা চালু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে স্ব-স্ব প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তাদের যোগদান সম্পূর্ণ করতে বলা হয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি প্রাথমিকে সহকারি শিক্ষক পদে নিয়োগে ফেনীর ১০টি কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৮ হাজার ৪২৯ জন। তবে ১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী উপস্থিত হননি। পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে আনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।