প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
‘মাদকসেবী’ সেই দুই ছাত্রদল সভাপতিকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক ||
সোনাগাজীতে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ছাত্রদল সভাপতিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান ও সোনাগাজী বখতারমুন্সি ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সোনাগাজীর তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার অপর দুজন হলেন বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৯) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকার আব্দুল মোমিন ভূঁইয়ার ছেলে মো. মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম জানান, গ্রেপ্তার চারজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী