প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় হলেন দাগনভূঞার ইউএনও
দাগনভূঞা প্রতিনিধি ||
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম। ২০২৬ সালের আগস্ট মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তাদের সেরা নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।মুল্যায়নে প্রথম স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ইউএনও ফারহানা নাসরিন এবং তৃতীয় হয়েছেনলক্ষীপুরের রায়পুর উপজেলার ইউএনও মেহেদী হাসান কাউসার।জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিভাগের মধ্যে।এ প্রসঙ্গে ইউএনও মো. শাহীদুল ইসলাম বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী