প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পিকআপ-কাভার্ডভ্যানে মিলল গাঁজা ও এসকাফ, আটক ২
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে আবুল হোসেন ওয়াসিম (৩৭) ও মো. মাসুম ভূঁইয়া (৩৩) নামে দুজনকে আটক করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল ও ধর্মপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক আবুল হোসেন ওয়াসিম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবুল কাশেমের ছেলে। অপর আটক মো. মাসুম ভূঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউছুপ ভূঁইয়ার ছেলে।এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে লালপোল এলাকার স্টার হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এসআরবির একটি দল। এ সময় একটি পিকআপে তল্লাশি করে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আবুল হোসেন ওয়াসিমকে আটক করা হয়।অপরদিকে, ভোর ৫টার দিকে ধর্মপুর এলাকার স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মাসুম ভূঁইয়াকে আটক করা হয়।এসআরবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে এ ঘটনায় ফেনীস্থ এসআরবির পক্ষ থেকে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, পৃথক মামলা দায়েরের পর আটক দুজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী