প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরশুরামের বারকু মিয়া ওমরাহ করতে সৌদি গিয়ে নিখোঁজ
||
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের এক ব্যক্তি। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মক্কার পবিত্র মসজিদুল হারাম শরিফে নামাজ পড়তে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা তার কোনো সন্ধান পাচ্ছেন না।নিখোঁজ ব্যক্তির নাম মো. বারকু মিয়া। তার বাড়ি মির্জানগর ইউনিয়নের বটতলী বাজারের পূর্ব পাশে উত্তর কাউতলী গ্রামে।নিখোঁজ বারকু মিয়ার ছেলে মোহাম্মদ মাসুদ জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তার বাবা সৌদি আরবে যান। গত ১২ সেপ্টেম্বর দুপুরে তিনি মক্কার মসজিদুল হারাম শরিফে নামাজ পড়তে যান। এরপর থেকেই বাবার সঙ্গে থাকা স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত বাবার সন্ধান পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি সৌদি আরবে বারকু মিয়াকে দেখতে পেলে অথবা তার কোনো সন্ধান পেলে ০৫৯২৬৭৯৬৬৮, ০৫৭০২৬৩১৪১ নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী