প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ ফেনী আসছেন রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক ||
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করতে ফেনীতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এক অনুষ্ঠানে নিহত হারুনের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন তিনি। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ হারুনের পরিবারকে বাড়িটি উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাড়ির চাবি হস্তান্তর করবেন রুহুল কবির রিজভী।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে শহীদ হারুনের অসহায় পরিবারের জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী