প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফুলগাজীতে অবৈধ পিরানহা বিক্রি, জরিমানা গুনল ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক, ফুলগাজী ||
ফেনীর ফুলগাজীতে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা এসব মাছ জব্দ করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত অভিযানে বিক্রয় নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ পাওয়া যায়। পরে মাছগুলো জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিক্রয় নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নিষিদ্ধ মাছ জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিষিদ্ধ মাছের বিক্রি ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী