প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
ফুলগাজীতে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ফুলগাজী ||
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিক্রির রশিদ ও সার বিক্রি রেজিস্ট্রার সংরক্ষণ না করায় ফুলগাজীতে এক সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেসার্স ভাই ভাই ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা। অভিযানে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোরশেদ আলমসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ার পাশাপাশি বিক্রেতার রশিদ এবং বিক্রি রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা মো. ইসমাইলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে নিয়মিতভাবে সার বিক্রয়কেন্দ্রগুলোতে তদারকি করা হচ্ছে। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, ক্রেতাকে বিক্রির রশিদ প্রদান এবং সার বিক্রি রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিধিবিধান মেনে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকদের স্বার্থে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী