প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ফেনী মডেল থানার নতুন ওসি আমিনুল
নিজস্ব প্রতিবেদক ||
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম। গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানার দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। দায়িত্বগ্রহণের পর থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন ওসি। এসময় ফেনীতে চুরি-ডাকাতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।জানা গেছে, মো. আমিনুল ইসলাম উপপরিদর্শক হিসেবে ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৮ সালের পরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি। কর্মজীবনে তিনি কুমিল্লার বাহ্মণপাড়া থানা, মুন্সিগঞ্জের গজারিয়া থানা ও শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ডিসেম্বরে তিনি ফেনীতে বদলি হন। পরে ৮ ডিসেম্বর ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগ দেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।জানা গেছে, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজীম দেড় মাস ধরে অসুস্থ থাকায় দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজী মুহাম্মদ ফয়জুল আজীম পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী