প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল, সভাপতি ও সম্পাদককে স্বপদে বহাল
নিজস্ব প্রতিবেদক ||
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হওয়া ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে স্থগিত থাকা ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।কেন্দ্রীয় যুবদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য এর আগে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্থগিত থাকা ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়।কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী