প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক ||
ফেনী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানপণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানা ও কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী